

প্রয়োজনীয় উপকরণ:-
কাঁচকলা -১টি; ভিনিগার- ১চা চামচ; আদাবাটা-১\২ চা চামচ; রসুন বাটা-১\২ চা চামচ; ডিম- ১টি; নুন-স্বাদমত; বিস্কুটের গুঁড়ো- ১কাপ; হলুদের গুঁড়ো-১\২ চা চামচ; লঙ্কার গুঁড়ো-১\২ চা চামচ; তেল-১কাপ।
পদ্ধতি:-
১) কলা অর্ধেক করে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে।
২) আদা, রসুন বাটা ভিনিগার দিয়ে কলাটা মেখে রাখতে হবে এক ঘন্টা। এবং তাতে কাটা দিয়ে ফুটো করে নিতে হবে যাতে মশলা ঢুকতে পারে।
৩) এক ঘন্টা পরে মিশ্রণটি নুন, হলুদ গুঁড়ো, ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখতে হবে।
৪) একটা বাটিতে ডিম নুন দিয়ে গুলে রাখতে হবে।
৫)একেকটা কাঁচকলার পিস নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাকা তেলে ভেজে নিন।
এরপর এটি কাসুন্দি বা সস দিয়ে পরিবেশন করুন।

